বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু



 আবহাওয়া ও জলবায়ু

  •  বাংলাদেশের জলবায়ুঃ ক্রান্তীয় মৌসুমী
  •  গড় তাপমাত্রাঃ ক) শীতকালীন তাপমাত্রা(নভেম্বর- ফেব্রুয়ারি)(সর্বোচ্চ ২৯⁰ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১১⁰ ডিগ্রী সেলসিয়াস), খ) গৃষ্ম কালীন তাপমাত্রা ( এপ্রিল- সেপ্টেম্বর) (সর্বোচ্চ ৩৪⁰ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১⁰ ডিগ্রী সেলসিয়াস)।
  • বৃষ্টিপাত অঞ্চলঃ  সর্বোচ্চ– সিলেট  এর লালাখাল এবং সর্বনিম্ন– নাটোরের লালপুর।
  •  গড় বৃষ্টিপাতঃ ২০৩ সেন্টিমিটার।
  • ঋতুঃ ৬ টি( গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত)



শীতলতম মাস

জানুয়ারি

উষ্ণতম মাস

এপ্রিল

শীতলতম স্থান

শ্রীমঙ্গল মৌলভীবাজার

উষ্ণতম স্থান

লালপুর নাটোর

সর্বনিম্ন বৃষ্টিপাত এর স্থান

লালপুর নাটোর

সর্বোচ্চ বৃষ্টিপাত এর স্থান

লালাখাল সিলেট

শীতলতম জেলা

সিলেট

উষ্ণতম জেলা

রাজশাহী



দেশের ৪৩  আবহাওয়া স্টেশনের তালিকা


ঢাকা বিভাগ

ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও নিকলী (কিশোরগঞ্জ)

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম, সন্দ্বীপ, সীতাকুণ্ড, কুতুবদিয়া, টেকনাফ, কক্সবাজার, হাতিয়া, ফেনী,  ‍কুমিল্লা, চাঁদপুর ও মাইজদী কোর্ট।

খুলনা বিভাগ

খুলনা, মোংলা, সাতক্ষীরা, যশোর, কুমারখালী ও চুয়াডাঙ্গা।

রাজশাহী বিভাগ

রাজশাহী, ঈশ্বর, বগুড়া, তারাশ ও বদলগাছি।

রংপুর বিভাগ

রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, তেতুলিয়া, ডিমলা ও রাজারহাট।

বরিশাল বিভাগ

বরিশাল, ভোলা, পটুয়াখালী ও খেপুপাড়া।

ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ নেত্রকোনা।

সিলেট বিভাগ

সিলেট ও শ্রীমঙ্গল



বাতাসের গতিবেগ এর ভিত্তিতে ঝড়ের শ্রেণীবিভাগ 


শ্রেণি

বাতাসের গতিবেগ (ঘন্টায়)

কিলোমিটার

মাইল

নিম্নচাপ

৫০

৩১

গভীর নিম্নচাপ

৫১-৬১

৩২-৩৮

ঘূর্ণিঝড়

৬২-৮৮

৩৯-৫৪

প্রবল ঘূর্ণিঝড়

৮৯-১১৭

৫৫-৭৩

হারিকেনের তীব্রতা সম্পন্ন প্রবল ঘূর্ণিঝড়

১১৮-১৭০

৭৪-১০৫

সুপার সাইক্লোন

১৭১-এর অধিক

১০৬-এর অধিক



ঘূর্ণিঝড়ের সর্তকতা হুঁশিয়ারি সংকেত (তথ্যসূত্রঃ দুর্যোগ ব্যবস্থাপনা বিধিমালা- ২০১৫)


সমুদ্র বন্দরের জন্য ১১ টি

নদী বন্দরের জন্য ৪ টি 

নং

সংকেত

নং 

সংকেত

১-৪

দূরবর্তী হুঁশিয়ারি সংকেত

সতর্ক সংকেত

৫-৭

বিপদ সংকেত

হুঁশিয়ারি সংকেত

৮-১০

মহাবিপদ সংকেত

বিপদ সংকেত

১১

যোগাযোগ স্থাপনে ব্যর্থতা

মহাবিপদ সংকেত



প্রশ্ন ও উত্তরঃ 

১) প্রশ্নঃ আবহাওয়া বলতে কী বোঝায়?

 উত্তরঃ ভূপৃষ্ঠের কোন স্থানের কয়েকদিনের( কমপক্ষে এক সপ্তাহ বা ৭ দিনের)  বায়ুর তাপমাত্রা, আদ্রতা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত প্রভৃতির অবস্থানকে উক্ত স্থানের আবহাওয়া বলে।


২) প্রশ্নঃ জলবায়ু কি?

 উত্তরঃ  কোন নির্দিষ্ট অঞ্চলের কমপক্ষে ৩০ - ৩৫ বছরের আবহাওয়ার গড় অবস্থানকে জলবায়ু বলে।


৩) প্রশ্নঃ  বাংলাদেশের প্রথম ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয়?

 উত্তরঃ  চট্টগ্রামে  এবং ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়।


৪) প্রশ্নঃ  বাংলাদেশের বর্তমান কয়টি ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে?

 উত্তরঃ ৪ টি।  যথা- চট্টগ্রাম, ঢাকা, সিলেট রংপুর।


৫) প্রশ্নঃ  বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ইংরেজি নাম কি?

উত্তরঃ Bangladesh Meteorological Department (BMD)।


৬) প্রশ্নঃ  বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে?

 উত্তরঃ  প্রতিরক্ষা মন্ত্রণালয়।


৭) প্রশ্নঃ  বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?

 উত্তরঃ  আগারগাঁও ঢাকা।


৮) প্রশ্নঃ  বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র কয়টি?

 উত্তরঃ ২টি। যথা- ঢাকা ও চট্টগ্রাম।


৯) প্রশ্নঃ বাংলাদেশ বর্তমান কতগুলো রাডার স্টেশন রয়েছে?

 উত্তরঃ  পাঁচটি ( এরমধ্যে ৩টি ডপলার রাডার স্টেশন)।


১০) প্রশ্নঃ  বাংলাদেশের স্টেশনগুলো কোথায় অবস্থিত?

 উত্তরঃ  ঢাকা, রংপুর, কক্সবাজার, মৌলভীবাজার ও খেপুপাড়া (পটুয়াখালী)।


১১) প্রশ্নঃ  বাংলাদেশ কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র কয়টি?

 উত্তরঃ ১২ টি।


১২) প্রশ্নঃ SPARRSO কি?

 উত্তরঃ  মহাকাশ গবেষণা এবং অনুধাবন প্রতিষ্ঠান। এটি ঘূর্ণিঝড় এবং  প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রেও

বাংলাদেশের একটি পূর্বাভাস কেন্দ্র


১৩) প্রশ্নঃ SPARRSO এর পূর্ণরূপ কি?

উত্তরঃ Space Research and Remote Sensing Organization।


১৪) প্রশ্নঃ SPARRSO  কোন মন্ত্রণালয়ের অধীনে?

 উত্তরঃ  প্রতিরক্ষা মন্ত্রণালয়।


১৫) প্রশ্নঃ SPARRSO  কবে প্রতিষ্ঠিত হয়?

 উত্তরঃ ১৯৮০ সালে।


১৬) প্রশ্নঃ SPARRSO  এর সদর দপ্তর কোথায়?

 উত্তরঃ  আগারগাঁও ঢাকা।


১৭) প্রশ্নঃ কোন সময়ে বাংলাদেশে বায়ুর আর্দ্রতা কম থাকে?

 উত্তরঃ  শীতকালে।


১৮) প্রশ্নঃ  শীতকালে বায়ু প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হয়?

 উত্তরঃ  উত্তর-পূর্ব দিক থেকে বায়ুপ্রবাহ হয়।


১৯) প্রশ্নঃ  জানুয়ারি মাসে বাংলাদেশে গড় তাপমাত্রা কত?

 উত্তরঃ ১৮⁰ সেলসিয়াস (সর্বোচ্চ ২৯⁰ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১১⁰ ডিগ্রী সেলসিয়াস)।


২০) প্রশ্নঃ বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত?

 উত্তরঃ ২৬ সেলসিয়াস।


২১) প্রশ্নঃ  বাংলাদেশে কোন ঋতুর দেশ হিসেবে পরিচিত?

 উত্তরঃ  ষড়ঋতুর।


২২) প্রশ্নঃ  মৌসুমী বায়ুর প্রভাবে এদেশে কখন বৃষ্টিপাত হয়?

 উত্তরঃ  জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত।


২৩) প্রশ্নঃ  বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য কি?

 উত্তরঃ  তাপ, বায়ুর চাপ, আদ্রতা নাতিশীতোষ্ণতা এবং সম্পূর্ণ বৈচিত্রতা।


২৪) প্রশ্নঃ  বাংলাদেশে কোন অঞ্চলের অন্তর্গত?

 উত্তরঃ  ক্রান্তীয় অঞ্চলের।


২৫) প্রশ্নঃ  বাংলাদেশের জলবায়ু  সাধারণত কি নামে পরিচিত?

 উত্তরঃ  ক্রান্তীয় মৌসুমী জলবায়ু।


২৬) প্রশ্নঃ  বাংলাদেশের জলবায়ু  মোটামুটি কিরূপ?

 উত্তরঃ  সমভাবাপন্ন।


২৭) প্রশ্নঃ  বাংলাদেশে গড় বৃষ্টিপাত কত?

 উত্তরঃ ২০৩ সেন্টিমিটার।


২৮) প্রশ্নঃ  বার্ষিক সর্বোচ্চ বৃষ্টিপাত কোন স্টেশনে রেকর্ড করা হয়?

 উত্তরঃ  সিলেট।


২৯) প্রশ্নঃ  বাংলাদেশের কোন অঞ্চল বেশি খরাপ্রবণ?

 উত্তরঃ  উত্তর পশ্চিম অঞ্চল।


৩০) প্রশ্নঃ  বাতাসের তীব্রতা ও গতিতে ঘূর্ণিঝড় শ্রেণীতে ভাগ করা হয়েছে?

 উত্তরঃ ৬ টি।


1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post